আটঘরিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৭
পাবনার আটঘরিয়া উপজেলার কয়রাবাড়ি পাটেশ্বর গ্রামের আব্দুর রশিদকে (৩২) মঙ্গলবার সকালে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। পুলিশ ও নিহত রশিদের আত্মীয়-স্বজনরা জানান, উপজেলার পাটেশ্বর জামে মসজিদের চাল আত্মসাত্ করার প্রতিবাদ করায় সকাল আটটার দিকে আব্দুর রশিদের উপর প্রতিপক্ষের লোকজন চড়াও হয়ে বেধড়ক মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।