২০১২ সালের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে। সারা দেশে ৪১৭টি কলেজের ১৬৫টি কেন্দ্রে ২ লাখ ৬৯ হাজার ৭৭৮ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এলএলবি ১ম পর্বে ভর্তি শুরু : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন কলেজগুলোর ২০১৩-২০১৪ শিক্ষা বর্ষে এলএলবি ১ম পর্বে ভর্তির আবেদন আজ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের www.nuadmission.com ওয়েব সাইটে করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের www.nubd.info এবং www.nuadmission.info ওয়েব সাইট থেকে জানা যাবে।
