বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের মা রোকেয়া আকবর (৭৫) গতকাল বুধবার সকালে রাজধানীর এক হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহে ... রাজেউন)। তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। নিজ বাড়ি কুমিল্লায় গতকাল তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
