তাহেরউদ্দিন খান
নেত্রকোনার বারহাট্টার মুক্তিযোদ্ধা অধ্যাপক তাহের উদ্দিন খান (৮৪) শ্বাসকষ্ট জনিতকারণে গত ১৭ সেপ্টেম্বর কানাডার টরেন্টোতে একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। জেলার বারহাট্টায় যশমাধব নিজ গ্রামে গত মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।
প্রিয়ব্রত চক্রবর্তী
টিভি চ্যানেল এটিএন বাংলা, এটিএন নিউজ, দৈনিক নয়া দিগন্তের রাঙ্গামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর বাবা প্রিয়ব্রত চক্রবর্তী (৭০) গতকাল বাধ্যর্কজনিত কারণে জেলা হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি ২ ছেলে রেখে গেছেন।
