কুলখানি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৩
মো. ফরহাদ হোসেন শিল্পপতি, কৃষকলীগ রাজধানীর মো.পুর থানার সাবেক সভাপতি মো. ফরহাদ হোসেন (৫৪), গত সোমবার নিজ বাসভবনে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। আগামীকাল বাদ আছর মরহুমের নিজ বাসভবন ২৫/২১, মোহাম্মদপুর শেরশাহ সুরী রোড-এ খুলখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ফয়েজুন্নেছা চিশতিয়া মার্কেটের (গাউছিয়া মার্কেট সংলগ্ন) একাংশের মালিক আলহাজ্ব ফয়েজুন্নেছা (৫৯) গত মঙ্গলবার মোহাম্মদপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। বাদ আছর মরহুমর কুলখানি মোহাম্মদপুরস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।