হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম দুর্গোত্সবকে সামনে রেখে সর্বত্র চলছে প্রতিমা তৈরির ধুম। একই সময়ে বিভিন্ন মন্দিরে দুর্গোত্সব হওয়ায় প্রতিমা উপহার দিতে ব্যস্ত সময় কাটাচ্ছে শিল্পীরা। শিল্পীরা দেবীকে আকর্ষণীয় করে তুলতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। স্থানীয়ভাবে শিল্পী না থাকায় বেশি পারিশ্রমিক দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে শিল্পী আনতে হয়েছে বলে আয়োজকরা জানান। নৈপুণ্য তুলির আঁচড়ে প্রলেপ দিয়ে উজ্জ্বল করে তুলছে মা দেবীকে। শেষ মুহূর্তে শিল্পীরা বিভিন্ন উপাসনালয়ে পুরোহিতদের কাছে তাদের চেষ্টার্জিত প্রতিমা উপহার দিবেন এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা। হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার জানান, সুষ্ঠুভাবে পূজা উদযাপনের লক্ষ্যে উপজেলা ও থানা প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা জোরদারের জন্য পরিকল্পনা নেয়ার হয়েছে।
