পঞ্চগড়ের আটোয়ারীতে চার জনসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে সাত জনের প্রাণহানির ঘটনা ঘটে। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
পঞ্চগড়
পঞ্চগড়ের আটোয়ারীতে গতকাল বুধবার বিকালে মাঠে কাজ করার সময় বজ পাতে চারজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- আলোয়াখোয়া ইউনিয়নের বালাপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মিন্টু (২০), মধ্য রামপুর গ্রামের মৃত সাবদুল মোহাম্মদের ছেলে পুহাতু (৩০), বর্ষালুপাড়া গ্রামের মৃত আকালু বর্মনের ছেলে বীরেন্দ্র বর্মন (৪০) এবং মৃত টাল মোহন পালের ছেলে পরিতোষ পাল। আহত কৃষ্ণ সিংহকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিনাজপুর
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তেলীপাড়া গ্রামে গতকাল বুধবার বিকালে বজ পাতে আবুল কালামের পুত্র নূর নবী (১৪) নামে একজন মারা গেছে। সে গোয়াল ঘরে গরু বেঁধে রেখে বের হওয়ার সময় বজ পাতে ঘটনাস্থলে মারা যায়।
এদিকে বিরল উপজেলার রাজারামপুর চনকালীগ্রামে গতকাল বুধবার সকালে বজ পাতে বিশু চন্দ রায়ের স্ত্রী রানী বালা (২৮) নামে এক গৃহবধূ মারা যান। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
বদরগঞ্জ (রংপুর)
বদরগঞ্জ উপজেলার পঞ্চাতপাড়া গ্রামে গতকাল বুধবার দুপুরে বজ পাতে ঘটনাস্থলেই আজহার আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। ঘটনার সময় সে মাঠে ঘাস কাটতে ছিল।
