সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কং ইল বুধবার ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ইত্তেফাক/কেকে
