ব্র্যাক শিক্ষা কর্মসূচি নরসিংদী এলাকার উদ্যোগে গত মঙ্গলবার নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী ভবনে জেলা পর্যায়ে ‘দীপশিখা’ অনুষ্ঠানের নাচ-গান-চিত্রাঙ্গন, আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম। জেলা ব্র্যাক প্রতিনিধি প্রবাল কুমার সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্র্যাক ময়মনসিংহের আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারা খাতুন, ব্র্যাক শিক্ষা কর্মসূচি কনসালটেন্ট কামরুন্নেছা হাসান, ব্র্যাক প্রধান কার্যালয়ের হানিফ আলী, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রড্রিক্স। ব্র্যাক শিক্ষা কর্মসূচি এলাকা ব্যবস্থাপক সৈয়দ সেলিম প্রমুখ।
জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম ব্র্যাকের ভূয়সী প্রশংসা করে বলেন, শিক্ষা ক্ষেত্রে ব্র্যাক স্কুলগামী ছেলে-মেয়েদের লেখাপড়ায় উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু পড়া-শুনাই নয়; গান, বাজনা, আবৃত্তি, নৃত্য, সুর ও ছন্দে ঝরেপড়া শিশুদের বিকশিত করে তুলেছে।
