আলফাডাঙ্গার ইউএনও মোহাম্মদ আবুল খায়েরের ভাই মোঃ আবুল কালাম মিয়া (৫০) গত ২২ সেপ্টেম্বর রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ঘটনার দিন সকাল দশটার দিকে বাড়ি থেকে রওয়ানা হয়ে ঢাকা যাওয়ার পথে মাওয়া এলাকা থেকে আবুল কালাম মিয়া নিখোঁজ হয়েছেন। জানা যায়, মাওয়া ঘাটে অবসথান করা পর্যন্ত তার সাথে মোবাইল ফোনে পরিবারের যোগাযোগ ছিল। পরে তার ফোন বন্ধ পাওয়া গেছে। বিভিন্ন স্থানে খুজে গতকাল পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলা অফিসের একজন কর্মচারী ।
