সদর উপজেলার দক্ষিণ কাদির হানিফ গ্রামের আবদুল মান্নান বারাকাত ও তার সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে গতকাল বুধবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এলাকার শতাধিক নারী-পুরুষ। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানা ও আদালতে কয়েকটি মামলা দায়ের হয়েছে। অনেক মামলায় জামিনে মুক্তি পেয়ে তারা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে।
