মঙ্গলবার স্থানীয় প্রেসক্লাবে শতাধিক গ্রামবাসী লিখিত অভিযোগে জানান, টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ গত সোমবার উপজেলার হাদিরা গ্রামের মাদক ব্যবসায়ী সালামের বাড়িতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা জব্দ করে। ১৫ ঘন্টা পর সোমবার রাতে সবুজ চন্দ্র দেবনাথ ২০ কেজির স্থলে মাত্র ২ কেজি গাঁজা এনে গোপালপুর থানায় মামলা করেন। গোপালপুর থানার ওসি নাসিরউদ্দীন জানান, উদ্ধার করা ২০ কেজি গাঁজা ১৫ ঘণ্টা পর কিভাবে ২ কেজি হলো তা কেবল আটককারী ব্যাক্তিই বলতে পারেন। ১৫ ঘন্টার ব্যবধানে ১৮ কেজি গাঁজা শুকিয়ে যাওয়ার বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন গ্রামবাসী।
