মিঠাপুকুরে স্কুলের কমিটি নিয়ে সংঘর্ষ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৬
মিঠাপুকুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় অফিস কক্ষের ল্যাপটপ, আসবাবপত্রসহ অনেক মূল্যবান জিনিসপত্র ভাংচুর করা হয়। মাধ্যমিক শিক্ষা অফিসার এ ঘটনায় মঙ্গলবার বাদি হয়ে থানায় একটি মামলা করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ফকিরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে দুপুরে আলোচনা সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা কর্মকর্তা জাহেদুল ইসলাম। এ সময় অভিভাবক সদস্য, প্রধান শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সভায় মোন্তেজার রহমান লাল নামের একজনকে সভাপতি মনোনয়নের জন্য প্রস্তাব করলে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সংঘর্ষে অফিসের গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ এবং ল্যাপটপ ভেঙ্গে যায়। মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।