রাজৈর উপজেলার গোবিন্দপুর গ্রামের বুধবার ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা সৌদী প্রবাসী সিরাজুল ইসলামের ঘরের বেড়া কেটে প্রবেশ করে ঘুমন্ত মাবিয়া আখতার মিতুর ওপর এসিড ছুঁড়ে মারে। এতে মিতুর মুখমণ্ডলসহ শরীরের অংশবিশেষ দগ্ধ হয়েছে। এসময় পাশে থাকা মা নাসিমা আখতারও দগ্ধ হয়। মারাত্মক আহত অবস্থায় মিতুকে রাজৈর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা শেষে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাসিমা আখতার জানান, দুর্বৃত্তরা এসিড নিক্ষেপের পূর্বে ঘরের সব বৈদ্যুতিক বাতি খুলে নেয়। কি কারণে মিতু এসিড সন্ত্রাসের শিকার হলো এব্যাপারে অভিভাবকদের কেউ মুখ খুলছে না ।
