কুকুরের মতো বিড়াল পালনের হারও দিন দিন বাড়ছে। তবে বিড়ালের ক্ষেত্রে সমস্যা হলো এই জন্তুটি ঘরের যেখানে সেখানে টয়লেটের কাজটি সম্পন্ন করে! আর এতে দুর্ভোগে পড়তে হয় ঘরের অন্যান্য বাসিন্দাদের। আর তাই বিড়ালকে মনুষ্য টয়লেট ব্যবহারের প্রশিক্ষণ! ব্রিটিনের ওয়েস্ট মিডল্যান্ডের বাসিন্দা লিউক ইভানস তার সালেম নামের বিড়ালটিকে অত্যন্ত ভালবাসেন। কিন্তু তার পায়খানার দুর্গন্ধের কারণে অতিষ্ঠ হতে হচ্ছে পরিবারকে। আর তাই লিউক প্রাণী বিশেষজ্ঞদের দিয়ে বিড়ালকে মনুষ্য টয়লেট ব্যবহার করার কাজটি শেখাচ্ছেন। এজন্য সালেমকে পুরস্কারের লোভও দেখানো হচ্ছে! তার মুখের কাছে পনির দেয়া হচ্ছে এবং টয়লেটে যেতে অভ্যস্ত করা হচ্ছে। হায় রে বিড়ালের কপাল! -ইয়াহু
