ওবায়দুল কাদের কাল অফিস করবেন

আপডেট : ১৮ মে ২০১৯, ০০:৪৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই মাস ১৫ দিন পর আগামীকাল রবিবার থেকে অফিস করবেন। এদিন সকাল ১০টায় তিনি সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কার্যালয়ে যাবেন। জানা গেছে, এখন সীমিত পরিসরে কাজ করবেন ওবায়দুল কাদের। দলে এবং মন্ত্রণালয়ে সাধ্যমতো সময় দেবেন। তবে পুরোদমে কাজ শুরু করতে আরো মাস খানেক সময় লাগবে। তাই আপাতত দলীয় কার্যালয়েও কম যাবেন তিনি।