দুর্নীতির অভিযোগে তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউপি চেয়ারম্যান এসএম দীন ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে এলজিএসপি’র ৮টি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মাদ জাহাঙ্গীর কবীর স্বাক্ষরিত এক আদেশে এ বরখাস্তের কথা বলা হয়েছে। গত মঙ্গলবার উক্ত আদেশের কপি তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসকের নিকট পৌঁছে।
