বরিশালে শিশু কল্যাণ কেন্দ্র পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৯
বন্ধ হয়ে যাওয়া আমানতগঞ্জ রেডক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র পুনরায় চালুর দাবিতে বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মানববন্ধনে সভাপতিত্ব করেন আমানতগঞ্জ রেডক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক গোলাম কিবরিয়া মনু। নগরীর বেলতলা থেকে বাকলার মোড় পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা পেশার মানুষ অংশ নেন।