হত্যা মামলার আসামি গ্রেফতার দাবিতে মানববন্ধন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৯
গতকাল বৃহস্পতিবার ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফুরকান উদ্দিন সেলিম মির্ধার খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী ঘোষগাঁও বাজারে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘোষগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সেলিম মির্ধার পরিবারের সদস্য, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার লোক অংশ নেয়। মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নিহতের মা সমলা খাতুন, স্ত্রী সুলতানা রাজিয়া, ভাই টিপু সুলতান, ইউঃ আওয়ামী লীগ নেতা আঃ করিম, জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা নূর হোসেন, মোঃ রফিক উদ্দিন ভুইয়া প্রমুখ।