জেলার সদর উপজেলার বকচর সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মন্জুরুল আলম জানান, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪ ব্যাটালিয়ন বিএসএফ’র রামনগর ক্যাম্পের জওয়ানরা মঙ্গলবার রাতে আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের বকচর সীমান্তের ৩৪নং পিলারের কাছ দিয়ে ১৯ বাংলাদেশি নাগরিককে পুশইন করে। তিনি জানান, ঐ ১৯ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে গ্রেফতার হন। সাজা ভোগ শেষে মঙ্গলবার রাতে তাদের পুশইন করা হয়। ১৯ জনকে বুধবার বিকালে সদর থানায় হস্তান্তর করা হয়।
