রামগড় উপজেলার পাহাড়ি গ্রামের ৮জন মারমা উপজাতি ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুমে বিএসএফের হাতে আটক হয়েছে। গত বুধবার আটকের ঘটনা ঘটলেও তাদের পরিবারের পক্ষ থেকে এখনও তা জানানো হয়নি। এদিকে বিজিবি ভারতের সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ’র সাথে যোগাযোগ করেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আটককৃতদের ফিরিয়ে আনতে পারেনি। জানা গেছে, আটককৃত ঐ বাংলাদেশীদের সাবরুম থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
