রাজৈরে র্যাব পরিচয়ে বাসে ডাকাতি : আটক তিন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১১
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সাধুর ব্রিজ সন্নিকটে বুধবার যাত্রীবাহী বাসে র্যাব পরিচয়ে ডাকাতি করে পালিয়ে যাবার সময় একটি মাইক্রোবাসসহ ৩ ডাকাতকে পুলিশ গ্রেফতার করে। জানা গেছে, বুধবার দুপুরে সাধুর ব্রিজ এলাকায় র্যাব পরিচয় দিয়ে একদল ডাকাত ব্যারিকেট দিয়ে একটি যাত্রীবাহী বাস থামিয়ে ভানু নামে এক ব্যবসায়ীকে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে উঠিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ও স্থানীয় জনতা দ্রুত মাইক্রোবাসটিকে ধাওয়া করে। খবর পেয়ে স্থানীয় জনতা বাসটি আটকাতে রাস্তায় ব্যারিকেট সৃষ্টি করে। অবশেষে অবস্থা বেগতিক দেখে ডাকাত দল মুকসুদপুর উপজেলাধীন বাকী মিয়ার তেলের পাম্পের নিকট ২ লাখ টাকা ও ব্যবসায়ী ভানু ঘোষকে রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় পুলিশ ৩ জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। ব্যবসায়ী ভানু ঘোষ ব্যাংক থেকে টাকা তুলে বাসযোগে বাড়ি ফিরছিল।