কাঁঠালিয়ায় জসিম উদ্দিন হাওলাদার নামে ১০ম শ্রেণির এক স্কুল ছাত্র ২০ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের পিতা ইউনুচ আলী হাওলাদার গত মঙ্গলবার কাঁঠালিয়া থানায় একটি জিডি করে। জানা গেছে, কাঁঠালিয়া পাইলট মডেল স্কুলের ছাত্র জসিম উদ্দীন গত ৫ সেপ্টেম্বর সকালে স্কুলে আসার পর আর বাড়ি ফিরে যায়নি। বহু খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি পরিবার।
