তিন স্থান থেকে তিন জনের লাশ উদ্ধার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১১
মুন্সীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী ও ঝিনাইদহের কালীগঞ্জ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ সদর উপজেলার ফুলতলা গ্রামে গত বুধবার আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। চৌমুহনী (নোয়াখালী) চৌমুহনী শহরের বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে গতকাল বৃহস্পতিবার দেলোয়ার হোসেনের (৩৫) নামে এক চা দোকানের কর্মচারীর লাশ পাওয়া গেছে। বেগমগঞ্জ মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মর্গে পাঠায়। কালীগঞ্জ (ঝিনাইদহ) ঝিনাইদহের কালীগঞ্জের রঘুনাথপুরে গতকাল বৃহস্পতিবার বিকালে সোহাগ হোসেন (২৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে যশোর জি আরপি পুলিশ। সে যশোর জেলার চৌগাছা উপজেলার রাজাপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। এ ব্যাপারে জিআরপি থানায় মামলা হয়েছে।