কানাডা মেক্সেকোর স্টিল অ্যালুমিনিয়ামে শুল্ক প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৮ মে ২০১৯, ০০:৫৪

উত্তর আমেরিকার দুই দেশ কানাডা এবং মেক্সিকোর স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। ৪৮ ঘন্টার মধ্যে শুল্ক প্রত্যাহার করা হবে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। এই দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য চুক্তি হবে। শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সময় তারা শুল্ক নিয়ে আলাপ করেন। প্রধানমন্ত্রী ট্রুডোর জনসংযোগ বিভাগের পরিচালক ক্যামেরন আহমাদ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, চীন, ইউরেনিয়াম এবং নতুন নাফটা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। মেক্সিকোও কোনো মন্তব্য করেনি। -রয়টার্স