হকিতে আরো একটি স্পন্সর আসতে যাচ্ছে। এবার অগ্রণী ব্যাংক বাংলাদেশ হকি ফেডারেশনের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে। যুব হকির জন্য অর্থ দেবে ব্যাংকটি। তারা তিন বছরের জন্য হকি ফেডারেশনকে অর্থ দেবে বলে জানা গেছে। আগামীকাল শনিবার ব্যাংকের সাথে সমঝোতা চুক্তি হবে বলে জানা গেছে ফেডারেশন সূত্রে।