পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র

প্রধানমন্ত্রী ভিত্তি প্রস্তর স্থাপন করবেন দুই অক্টোবর

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৬
রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দুই অক্টোবর পাবনা সফর করবেন। একই সঙ্গে জেলায় প্রধানমন্ত্রী বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও কিছু প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। বেলা তিনটায় রূপপুর আণবিক প্রকল্প মাঠের (পূর্বপ্রান্তে) আওয়ামী লীগ আয়োজিত জনসভাতেও তাঁর যোগ দেয়ার কথা রয়েছে।