আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিককে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ১৮ মে ২০১৯, ০১:১১

সাভারের আশুলিয়ায় গত ৮ জানুয়ারি রাতে কর্মস্থল থেকে ফেরার পথে পোশাক কারখানার এক নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি বিল্লাল হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বলিভদ্র মধুপুর এলাকার বাড়িতে অভিযান চালিয়ে বিল্লালকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি বিল্লাল হোসেন, আবুল হোসেন ও হাসিব নামে তিন যুবকের বিরুদ্ধে আশুলিয়া থানায় ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ওই নারী শ্রমিক।