আইনজীবী সহকারী (অ্যাডভোকেট’স ক্লার্ক) আইন পাসের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুপ্রিম কোর্টে আইনজীবী সহকারীরা গতকাল বৃহস্পতিবার আড়াই ঘন্টা কর্মবিরতি এবং একঘন্টা মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন। সুপ্রিম কোর্টের ১২শ’র বেশি আইনজীবী সহকারী এ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি থেকে অবিলম্বে আইন পাসের দাবি জানিয়ে তারা বলেন, আমাদের দাবি মানা না হলে আদালত বর্জনসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
এদিকে অ্যাটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম ও সরকার দলীয় সংসদ সদস্য এডভোকেট ফজলে রাব্বী মিয়া আইনজীবী সহকারী আইন পাস করার ক্ষেত্রে সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন।
