শোক সংবাদ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১১
ডা. খন্দকার শামছুল আলম গাজীপুর জেলা সদরের দিঘীরচালা এলাকার ডা. কে জেড নাঈমের বাবা ডা. খন্দকার শামছুল আলম (৯৬) গত বুধবার বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। মো. নাসিমুজ্জামান পান্না লেখক, নাট্যকার ও গণপ্রজাতিন্ত্রী বাংলাদেশ সরকারের (অব.) উপসচিব মো. নাসিমুজ্জামান পান্না (৬৬) ভারতের দিল্লীর এক হাসপাতালে গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজেউন)। তিনি চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের স্ত্রী নাসিমা মোনাজাত ইতির বড় ভাই। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।