মিশেল ওবামার আইডি কার্ডের তথ্য চুরি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৫
মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার আইডি কার্ডের তথ্য হ্যাকিং হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ছাড়াও আরো লাখ লাখ মার্কিনীর সোশ্যাল সিকিউরিটি নাম্বার চুরি করেছে হ্যাকাররা। হ্যাকাররা চুরি করা এসব তথ্য অনলাইনে ছেড়েও দিয়েছে। এই হ্যাকাররা এমনকি চুরি করা ব্যক্তিগত তথ্য অনলাইনে বিক্রিও করছে! গত মার্চে এফবিআইয়ের গোয়েন্দারা তদন্তে নামে এক্সপোজড ডট এসইউ নামের একটি ওয়েবসাইট কিভাবে যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিক ছাড়াও বিখ্যাত ব্যক্তিত্বদের অতি গোপনীয় তথ্য সংগ্রহ ও ফাঁস করছে। বিস্ময়করভাবে তারা লক্ষ্য করেন এই সাইটের হ্যাকাররা কেবল চুনোপুটিদের গোপনীয় তথ্য হ্যাকিং করেছে তা নয়, বিল গেটস, বেয়ন্স নোয়েলস, জে জে, অ্যাস্টন কুচারের মতো রুই কাতলাদের ব্যক্তিগত তথ্যও তারা চুরি করে ফাঁস করে দিয়েছে। এরা বিজ্ঞাপন দিতে শুরু করে যে, চুরি করা প্রতি তথ্য মাত্র ৫০ সেন্টের বিনিময়ে তারা যে কারো কাছে বিক্রি করবে। সম্প্রতি মার্কিন গোয়েন্দারা তদন্তে দেখতে পান, প্রেসিডেন্ট ওবামার স্ত্রী মিশেল ওবামার আইডি কার্ডের সব গোপন তথ্য চুরি হয়ে গেছে। গোয়েন্দার এই হ্যাকারদের ধরতে মাঠে নেমেছে।