বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গার্মেন্টস শিল্পে কোনো গোলযোগ ছিল না। এক মন্ত্রী হঠাত্ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করলেন। কী আলোচনা হলো, তার পরদিন থেকে নৈরাজ্য শুরু হয়েছে। প্রয়াত সাংবাদিক আতাউস সামাদ স্মরণে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা গণপরিষদ আয়োজিত ‘আতাউস সামাদের স্বপ্ন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
মরহুম আতাউস সামাদের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, আতাউস সামাদ যে কোনো ক্রান্তিলগ্নে লেখনীর মাধ্যমে জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন।
