আদুরীকে নির্যাতনকারী গৃহকত্রী নওরীন জাহান নদী গ্রেফতার হয়েছেন। গতকাল বিকাল পৌনে ৬টার দিকে পল্লবীর বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সাইফুল ইসলাম মাসুদ এবং নওরীন জাহান নদী দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত আদুরী। সাইফুল এমএলএম ব্যবসায় জড়িত এবং এ কারণে সে আগে থেকেই পলাতক রয়েছে।
এদিকে গতকাল আদুরীর মা সাফিয়া বেগম পটুয়াখালী থেকে ঢাকা এসেছেন। বর্তমানে আদরী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে চিকিত্সাধীন আছে। ডাক্তার বলেছেন, আদুরী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সে এখন বেশকিছু কথা মনে করে বলতে পারছে।
