বিশ্বের সবচে’ সত্ শহর হেলসিংকি দ্বিতীয় মুম্বাই

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২১
একটি ওয়ালেট কুড়িয়ে পেলে আপনি সেটা রেখে দেবেন নাকি মালিককে ফিরিয়ে দেবেন? বিষয়টি নিয়ে নতুনভাবে চালানো এক জরিপে দেখা গেছে বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ফিনল্যান্ডের শহর হেলসিঙ্কির বেশির ভাগ জনগণ ওয়ালেটটি ফিরিয়ে দেবেন। রিডারস ডাইজেস্ট ম্যাগাজিনের একটি প্রোজেক্টের অংশ হিসেবে বিশ্বের ১৬টি শহরে ওয়ালেট ফেলে রাখা হয়েছিল এটা দেখার জন্য যে কয়টি ফেরত আসে। ফেলে রাখা প্রতিটি ওয়ালেটে ফোন নম্বর, একটি পারিবারিক ছবি, বিজনেস কার্ড, কূপন এবং ৫০ মার্কিন ডলার বা ৩১ ইউরো করে রাখা ছিলো। ভারতের মুম্বাই দ্বিতীয় স্থান লাভ করা সত্ মানুষের শহর। এখানে ১২টির মধ্যে ৯টি ওয়ালেট ফেরত আসে। আর জরিপে পর্তুুগালের লিসবন সবচেয়ে বেশি অসত্ মানুষের শহর হিসেবে স্থান পেয়েছে । সেখানে ১২টির মধ্যে মাত্র একটি ওয়ালেট ফেরত এসেছে। ম্যাগাজিনটি শহর বাছাই করে স্থানীয় শপিং মল, কার পার্কিং ও ফুটপাতে ওয়ালেটগুলো ফেলে রাখে। তৃতীয় স্থান পেয়েছে হাঙ্গেরির বুদাপেস্ট। সেখানে ১২টার মধ্যে ৮টি ওয়ালেট ফেরত এসেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ফেলা ১২টি ওয়ালেটের ৮ টি ফেরত পাওয়া যায়। ৭টি ফেরত পাওয়া দুটি শহর হলো রাশিয়ার মস্কো ও নেদারল্যান্ডসের আমস্টারডাম।