আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. নাসিম বলেছেন, আওয়ামী লীগ তথা মহাজোট সরকার বিএনপি আমলের ১৫ ফেব্রুয়ারির ভুয়া নির্বাচনে বিশ্বাস করে না। সকল দলের অংশগ্রহণে এবং সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। এই নির্বাচনে বিএনপিও অংশ নিবে। মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি মরহুম ফজলুর রহমান খানের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা শহীদ মিনারে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. নাসিম আরো বলেন, একটি চক্র ধর্মের নামে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে আমাদের তাদেরকে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, নির্বচনের কোন বিকল্প নেই।
স্মরণ সভা উদযাপন কমিটির সভাপতি সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট সাদির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ ওয়ামী লীগ নেতা এডভোকেট আনিসুর রহমান খান, জেলা আওয়ামী লীগ সম্পাদক সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু প্রমুখ।
