এবার চামড়া ও পাদুকা শিল্পের শ্রমিকদের জন্য ব্যাংক হিসাব

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৩
চামড়া শিল্পের শ্রমিকরা এবার ১০০ টাকায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। এসব শ্রমিকের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে দিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল অন্যান্য ব্যাংককে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ শিল্পের শ্রমিকরা জাতীয় পরিচয়পত্র ও কর্মরত প্রতিষ্ঠানের ইস্যু করা আইডি কার্ডের বিপরীতে এধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের গ্রীন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।