সিলেটে এরশাদ-মুহিত ১০ মিনিটের বৈঠক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৪
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাক্ষাত্ করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় দুই নেতা সিলেট সার্কিট হাউজে প্রায় ১০ মিনিট বৈঠক করেন। এ সময় নির্বাচন ও সিলেটে সরকারের উন্নয়ন নিয়ে কথা হয়। অর্থমন্ত্রী সিলেট-১ আসন থেকে পুনরায় নির্বাচন করার ইচ্ছা ব্যক্ত করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, মহাজোটে থাকা নিয়ে তিনি (এরশাদ) যা বলেছেন, সেটি তার ব্যক্তিগত মন্তব্য। আমরা চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। বিএনপি নির্বাচনে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য গত বুধবার বিকেলে সিলেট জনসভায় মহাজোটে না থাকার ঘোষণা দেন এরশাদ। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি নির্বাচনে না গেলে জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নেবে না।