উপজেলায় গত সোমবার ব্র্যাক কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচি বিইটি সুন্দরগঞ্জের উদ্যোগে কৈশোর সুরক্ষায় হব সচেতন শীর্ষক এক মতবিনিময় সভা ব্র্যাক শিক্ষা অফিস কার্যালয় ওসি তদন্ত মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন পলি রানী দাস, এফও (এডিপি) রাশেদা ইসলাম ট্রেইনার (এডিপি), সোনারায় ইউপি চেয়ারম্যান বদরুল কারেমিন (সেলিম), সহকারী প্রধান শিক্ষক লিটন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রাশিদুল আলম চাঁদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হক প্রমুখ।
