নারীদের প্রতি বৈষম্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন আলোচ্য বিষয় নিয়ে সোমবার উপজেলা মিলনায়তনে ভূঞাপুরের সর্বস্তরের নারীর প্রতিনিধিদের অংশগ্রহণে অন্তরঙ্গ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে মডারেটরের দায়িত্ব পালন করে উপজেলা নির্বাহী মো. হেলালুজ্জামান সরকার। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান শামছুল হক তালুকদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিমা খানম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা আক্তার, অলোয়া ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।
