চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সিএমইএস নয়াদিয়াড়ী ইউনিটের উদ্যোগে বুধবার দিনব্যাপী এক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। ইউনিট প্রাঙ্গণে কিশোরী কর্মসূচি আয়োজিত এ স্বাস্থ্য মেলায় চিকিত্সা সেবা প্রদান করেন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোসলেহ্ উদ্দিন ও উপ-সহকারী মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ আল হারুন। মেলায় প্রায় ১৫০ জন তরুণী, কিশোর-কিশোরীসহ এলাকার বিভিন্ন বয়সের নারী-পুরুষকে চিকিত্সা প্রদান করা হয়।
