প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ প্রস্তুতি গণিত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ১৭:২৮
আব্দুল মান্নান, সিনিয়র শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা তৃতীয় অধ্যায় সর্বপ্রথম কোন বন্ধনীর কাজ করতে হয়? ক)প্রথমখ) দ্বিতীয় গ )তৃতীয় ঘ)রেখা বন্ধনী উত্তর ঃ ক) প্রথম প্রথম বন্ধনীর চিহ্ন কোনটি ? ক)( ) খ){ } গ)[ ] ঘ)। । উত্তর ঃ ক) ( ) (দ্বিতীয় বন্ধনীর চিহ্ন কোনটি ? ক)[ ] খ) ( ) গ){ } ঘ) । । উত্তর ঃ গ) { } তৃতীয় বন্ধনীর চিহ্ন কোনটি ? ক)।। খ){ } গ)( ) ঘ)[ ] উত্তর ঃ ঘ) [ ] ঐকিক নিয়মে দাম নির্ণয় করতে হলে প্রথমে কী করতে হবে? ক) যতটির দাম বের করতে বলবে মোট দাম দিয়ে তা গুণ করতে হবে খ) মোট দামকে যতটির দাম বের করতে বলা হবে তা দিয়ে ভাগ করতে হবে গ) যতটির দাম দেয়া থাকবে তা থেকে একটি দাম বের করতে হবে ঘ) সবকটি উত্তর ঃ গ) যতটির দাম দেয়া থাকবে তা থেকে একটি দাম বের করতে হবে। একটি জিনিসের দামকে নির্দিষ্ট সংখ্যা দিয়ে কী করলে, ঐ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম পাওয়া যায়? ক) যোগ খ) বিয়োগ গ) গুণ ঘ)ভাগ উত্তর ঃ গ) গুণ একশ লিচুর দাম ২৫০ টাকা হলে ২৫টি লিচুর দাম বের করতে হলে প্রথমে কী করতে হবে? ক) একশ লিচুর দামকে ২৫ দিয়ে গুণ করতে হবে খ) একশ লিচুর দামকে ২৫ দিয়ে ভাগ করতে হবে গ) একশ লিচুর দাম থেকে ১টি লিচুর দাম বের করতে হবে ঘ) একশ লিচুর দাম থেকে ২৫ বিয়োগ করতে হবে উত্তর ঃ গ) একশ লিচুর দাম থেকে ১টি লিচুর দাম বের করতে হবে। সরল অঙ্কে একই চিহ্নযুক্ত সংখ্যাকে একত্রিত করার জন্য কী ব্যবহার করতে হয়? ক)১ম বন্ধনী খ)২য় বন্ধনী গ)৩য় বন্ধনী ঘ) রেখা বন্ধনী উত্তর ঃ ক) ১ম বন্ধনী সরল অঙ্কের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয় ? ক) ডান থেকে বাম হিসাব করতে হবে খ) প্রথমে ভাগ ও পরে গুণের কাজ করতে হবে গ) বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের অংশের হিসাব আগে করতে হবে ঘ) প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে উত্তর ঃ ক) ডান থেকে বাম হিসাব করতে হবে। সরল অঙ্কে বিয়োগ চিহ্নযুক্ত সংখ্যাকে একত্রিত করার জন্য প্রথমে নিচের কোন কাজটি করতে হবে? ক) দ্বিতীয় বন্ধনীর ব্যবহার করতে হবে খ) তৃতীয় বন্ধনীর ব্যবহার করতে হবে গ) প্রথম বন্ধনীর ব্যবহার করতে হবে ঘ)‘এর’ এর ব্যবহার করতে হবে উত্তর ঃ গ) প্রথম বন্ধনীর ব্যবহার করতে হবে তন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয়ে কী করতে হবে? ক) বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে খ) বৃহত্তম সংখ্যার সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে গ) বৃহত্তম সংখ্যার সাথে ক্ষুদ্রতম সংখ্যা গুণ করতে হবে ঘ) বৃহত্তম সংখ্যাকে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে উত্তর ঃ ক) বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে