বাংলা
পতিতপাবন মণ্ডল
সিনিয়র শিক্ষক (বাংলা)
সেন্ট গ্রেগরী হাই স্কুল , ঢাকা
প্রিয় অষ্টম শ্রেণির বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা নিও, তোমাদের জে.এস.সি. পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা প্রথম পত্রের পূর্ণাঙ্গ মডেল টেস্টের বহুনির্বাচনি প্রশ্নের নমুনা দেয়া হলো। প্রশ্নগুলোর ধারা অনুসারে প্রস্তুতি নিলে আশা করি জে.এস.সি.পরীক্ষা অনেক অনেক ভালো করবে।
১.‘আবার আসিব ফিরে’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক.ধূসর পাণ্ডুলিপি খ.রূপসী বাংলা
গ.ঝরা পালক ঘ.বনলতা সেন
উদ্দীপকটি পড়ে ২-৩ নং প্রশ্নের উত্তর দাও:
গোধুলির লগনে জগদীশে স্মরণে বিদায় লইব জনমের তরে লুকাইব আমি সন্ধ্যার আঁধারে বাংলা মায়ের কোড়ে”
০২.উদ্দীপকে আবার আসিব ফিরে’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
ক.স্বদেশচেতনা খ.মৃত্যুচেতনা
গ.প্রকৃতিচেতনা ঘ.ধর্মচেতনা
০৩.উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি ফুটে উঠেছে নিচের কোন চরণে ?
i. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়
ii. হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে iii. আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালো বেসে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
০৪.জীবনানন্দ দাশ কোন বিষয়ে এম.এ পাস করেন?
ক.ইংরেজি সাহিত্য খ.বাংলা সাহিত্য
গ.সংস্কৃত সাহিত্য ঘ.ফারসি সাহিত্য
নিচের উদ্দীপকটি পড় এবং ৫-৬ নং প্রশ্নের উত্তর দাও:
এই তো পায়ে চলার পথ এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে। মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়া-ঘাটের পাশে বটগাছ তলায়, তারপরে ওপারের ভাঙা ঘাট চলে গ্রামের মধ্যে তারপরে তিসির খেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্ম দিঘির পাড় দিয়ে রথতলার পাশ দিয়ে কোন গাঁয়ে গিয়ে পৌঁছেছে জানি নে।
৫.উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য আছে
তোমার পাঠ্য ‘আবার আসিব ফিরে’ কবিতার কোন দিকটি?
ক.প্রকৃতি চেতনা খ.পরিবেশ চেতনা
গ.ধর্ম চেতনা ঘ.ইতিহাস চেতনা
০৬.উদ্দীপকের মধ্যে ফুটে উঠেছে-
i. হয়তো মানুষ নয়-নয়তো শঙ্খচিল শালিকের বেশে
ii. আবার আসিবে ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়
iii. আবার আসিবে ফিরে বাংলার নদী মাঠ খেত ভালোবাসে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
০৭.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতার নাম
ক.সাহারা খাতুন খ.সাবেরা খাতুন
গ.সাবরিনা খাতুন ঘ.সাহেরা খাতুন
০৮.বঙ্গবন্ধুর ভাষণটিকে আমেরিকার কোন প্রেসিডেন্টের ঐতিহাসিক ভাষণের সঙ্গে তুলনা করা হয়?
ক.জর্জ ওয়াশিংটন খ.আব্রাহাম লিংকন
গ. রোনাল্ড রিগান ঘ.জর্জ বুশ
০৯.১৯৭১ সালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মনোভাবে ছিল-
i. গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র
ii. নির্বাচনের ফলাফল ভেঙে দেওয়া
iii. বাঙালির কাছে ক্ষমতা না দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iiগ. i ও ii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১০-১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে জেল, জুলুম, নির্যাতনের শিকার হন। নির্বাসিত জীবন যাপন করেন। ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তার জীবন থেকে কেড়ে নেয় ২৭টি বছর। কিন্তু তিনি কখনও মাথা নত করেন নি। অবশেষে জয় হয় মানবতার, অবসান ঘটে বর্ণবাদের।
১০.বঙ্গবন্ধু ও নেলসেন ম্যান্ডেলা-উভয়ের মধ্যে কোন গুণের মিল খুঁজে পাওয়া যায়?
i. সহনশীলতা ii. দেশপ্রেম iii. আপোসহীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
১১.বঙ্গবন্ধুর এই বিশেষ গুণ আমাদের উপহার দিয়েছে-
ক.গভীর দেশপ্রেম খ.বাঙালি সংস্কৃতি
গ.স্বাধীন রাষ্ট্র ঘ.বৈষম্য থেকে মুক্তি
১২. কোনটি স্মৃতিমূলক রচনা-
ক.মায়া কাজল খ. কেয়ার কাটা
গ.একাত্তরের ডাইরি ঘ.পূরবী
১৩.সুফিয়া কামালের মৃত্যু তারিখ কত?
ক.২০ শে সেপ্টেম্বর ১৯৯৯ খ.২০ শে অক্টোবর ১৯৯৯
গ.২০ শে নভেম্বর ১৯৯৯ ঘ.২০ শে ডিসেম্বর ১৯৯৯
নিচের উদ্দীপকটি পড় এবং ১৪-১৫ নং প্রশ্নের উত্তর দাও:
বৃক্ষ নিধনের ফলে পরিবেশ আজ হুমকির মুখে। ফলে আজ পৃথিবী সুনামি, সিডর, আইলা, হারিকেনের মতো নানা বিপর্যয়ের মুখে পড়ছে। এ অবস্থা থেকে বাঁচতে হলে এখনই সাবধান হওয়া উচিত।
১৪.উদ্ধীপকটি কোন কবিতার ভাবের সঙ্গে মিলে যায়?
ক.জাগো তবে অরণ্য কন্যারা
খ.দুই বিঘা জমি গ. দেশ ঘ.প্রার্থী
১৫.উদ্দীপকটির মূল প্রতিপাদ্য-
i. বৃক্ষ নিধন ii. বৃক্ষ লাগাও iii. বৃক্ষ নিধন বন্ধ করে পরিবেশ বাঁচাও
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i, ii ও iii
১৬.ছয়টি ঋতুর গড়া এ দেশ রূপের নাইরে শেষ / সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ- উদ্দীপকটি দেশ কবিতার কোন ভাবগত বৈশিষ্ট্যটি ধারণ করেছে?
ক.বাংলার ঋতুগত বৈচিত্র্যময় সৌন্দর্য খ.গ্রামবাংলার প্রাকৃতিক বৈচিত্র্য
গ.শরতের শোভা ঘ.ষড়ঋতুর বাংলাদেশ
১৭.শরত্কালের শিশির সেথা জ্বালায় মানিক আলো”- এখানে মানিক বলতে কবি বুঝিয়েছেন-
i. প্রাকৃতিক সম্পদ
ii. শিশিরে আলোর প্রতিফলন
iii. প্রকৃতির ঐশ্বর্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
১৮.সুবাস ফুলের বুনোট করা বনের লিপিখানি- এখানে বনের লিপিখানি বলেত কবি কী বুঝিয়েছেন?
ক.সাজানো গোছানো সুন্দর বনানী খ.প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন
গ.অরণ্যের স্বর্গীয় সুষমা ঘ.ছবির মতো সুন্দর প্রকৃতি
১৯.বুদ্ধদেব বসু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক.১৯০৮ খ্রিস্টাব্দে খ.১৯২৭ খ্রিস্টাব্দে
গ.১৯৩০ খ্রিস্টাব্দে ঘ.১৯৭৪ খ্রিস্টাব্দে
২০.কানাই কল্পনার ছোকানুকে কী ভেবেছিল?
ক.পদ্মার রানি খ.আকাশের রানি
গ. নৌকার রানি ঘ. দেশের রানি
