মো: কবির হোসেন (সুজন) প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীলের সৃষ্টি কর্নারে তোমাদের স্বাগতম। নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা এর একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ১ম পত্র ব্যবসায় পরিচিতিতে ব্যবসায়ের মৌলিক ধারণা, ব্যবসায়ের পরিবেশ এবং একমালিকানা ব্যবসায় অধ্যায় পাঠদান শেষে শ্রেণিশিক্ষক উক্ত শ্রেণির সকল শিক্ষার্থীকে চারটি গ্রুপে ভাগে করে উক্ত অধ্যায় থেকে আলাদা আলাদা করে জ্ঞানমূলক প্রশ্ন বের করার পরামর্শ দেন। চারটি গ্রুপের মধ্যে দোলনচাঁপা গ্রুপের দলনেতা মোছেনা আক্তার, চামেলী, রেশমা, সাহানাজ, খাদিজা, জেসমিন, শারমিন, সায়লা, মাকছুদা, উম্মে কুলসুম, তানিয়া, রীতা, মিতু কামিনী গ্রুপে দলনেতা, আফসানা আক্তার অনীল, আঁঁখি, আয়েশা, তাহমিনা, জান্নতুল, রুপা, বেয়জিনা, লিজা, লাভনী, ইয়াছমিন, তানজিনা, সুমাইয়া সর্দার মিতু, মরিয়ম, বৃষ্টি, রিতু শিমুল গ্রুপের দলনেতা তানভীরুল ইসলাম নয়ন, সফিক, আশিক, হাসান, আমজাদ, জিপেন, নয়ন, রাকিব, জাহিদ, মুহিন, মুন্না, দোয়েল গ্রুপের দলনেতা হামিদুল ইসলাম, ফয়সাল, সুভ, সিহাব, ওমর, জুয়েল, সোহাগ, ইমরান, আবু বক্কর এবং আরো অনেকে । তারা সকলে মিলে উক্ত অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু জ্ঞানমূলক প্রশ্ন বের করে এবং এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তারা তাদের পঠিত জ্ঞানের আলোকে নিজেরাই দেওয়ার চেষ্টা করে। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে উত্তরের চারটি ক্রমের সকল ক্রমের উত্তর শুরু হয় তাই জ্ঞানমূলক প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলে উদ্দীপকের সকল প্রশ্নের উত্তর সঠিক ভাবে লেখা অনেকটাই সম্ভব হয়।
নিকুঞ্জ মডেল কলেজের শিক্ষার্থীদের তৈরীকৃত জ্ঞানমূলক প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিম্নে ধারাবাহিকভাবে উল্লেখ করা হলো।
অধ্যায়: ব্যবসায়ের মৌলিক ধারণা
১. বাণিজ্য কী ?
উত্তর: মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে শিল্পে উত্পাদিত পণ্য প্রকৃত ভোগকারীর নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা দেখা দেয় তা দূরীকরণের জন্য গৃহীত যাবতীয় কাজের সমষ্টিকে বাণিজ্য বলে।
২. পণ্য বিনিময় কী ?
উত্তর: মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় কার্যকে পণ্য বিনিময় বলা হয়।
৩. অভ্যন্তরীণ বাণিজ্য কী ?
উত্তর: কোন দেশের ভৌগলিক সীমানার মধ্যে যে ক্রয়-বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
৪. পাইকারী ব্যবসায় কী ?
উত্তর: উত্পাদনকারীর নিকট থেকে অধিক পরিমানে পণ্যসামগ্রী একত্রে ক্রয় করে তা খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করাকে পাইকারী ব্যবসায় বলে।
৫.খুচরা ব্যবসায় কী ?
উত্তর: পাইকার বা অন্য কোন উত্স থেকে পণ্য সামগ্রী ক্রয় করে প্রকৃত ভোগকারীর নিকট বিক্রয় করাকে খুচরা ব্যবসায় বলা হয়।
৬.বৈদেশিক বাণিজ্য কী ?
উত্তর: এক দেশের ব্যবসায়ীর সাথে অন্য দেশের ব্যবসায়ীর যে আমদানি রপ্তানী কার্য সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলা হয়।
৭. আমদানী কী ?
উত্তর: বিদেশ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে নিজ দেশে নিয়ে আসাকে আমদানী বলা হয়।
৮. রপ্তানী কী ?
উত্তর: বিদেশী কোন ব্যবসায়ীর নিকট নিজ দেশের পন্য বিক্রয় করাকে রপ্তানী বলা হয়।
৯. পুন:রপ্তানী কী ?
উত্তর: বিদেশ থেকে পণ্য সামগ্রী আমদানী করে পুনরায় অন্য দেশে পাঠানোকে পুন:রপ্তানী বলা হয়।
১০.পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী কী ?
উত্তর: অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য সুষ্ঠভাবে সম্পাদনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তা দূরিকরনার্থে সম্পাদিত কার্যাবলিকে পণ্য
বিনিময় সহায়ক কার্যাবলি বলা হয়।
