জোকস

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৩
 একটি শপিং মলের অভিযোগকেন্দ্রে এসে এক ভদ্রমহিলা বলছেন, ‘আপনাদের শপিং মলের ফোন নম্বরে আমি অনেকবার ফোন করেও পাইনি।’ শপিং মলের কর্মকর্তা :দয়া করে বলবেন ম্যাডাম, আপনি কোন নম্বরে ফোন করেছেন? ভদ্রমহিলা :অবশ্যই। নম্বরটি হলো ০৭০০২৩০০। কর্মকর্তা :এটা তো আমাদের নম্বর নয়। এই নম্বর কোথায় পেয়েছেন? ভদ্রমহিলা :কেন? আপনাদের শপিং মলের দরজায়ই তো লেখা আছে! কর্মকর্তা :ম্যাডাম, ওটা তো ফোন নম্বর নয়। এর মানে হলো, আমাদের শপিং মল প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে!  নবাগত নায়ক হীরালাল বাড়িতে ফিরেই হা হয়ে গেলেন! তার বাড়ির সামনে ফায়ার ব্রিগেডের গাড়ি দাঁড়িয়ে আছে! বাড়ির ভেতরে দাউদাউ করে আগুন জ্বলছে! বাড়ির বাইরে দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদছেন হীরালালের স্ত্রী। হীরালালকে দেখেই ছুটে এলেন তার স্ত্রী। বললেন, ‘ওগো, আমাদের সব শেষ হয়ে গেছে!’ হীরালাল বললেন, ‘কী করে এমন হলো?’ স্ত্রী :তোমার একজন ভক্ত এসেছিল বাড়িতে। তার সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরে যে আগুন ধরে গেছে, টেরই পাইনি। আমার এতগুলো গয়না, টাকা, বাড়ির মালপত্র সব পুড়ে গেছে! হীরালাল :কী বললে তুমি?!! আমার একজন ভক্ত এসেছিল!  দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে— প্রথম বন্ধু :জানিস গতকাল খেলার সময় কানে বল লাগার পর সেই যে বাসায় গেলাম তারপর থেকেই কানে কম শুনছি। তা আমাদের টিম কয় রানে হেরেছে? দ্বিতীয় বন্ধু :ছয় রানে। প্রথম বন্ধু :কি বললি, নয় রানে? দ্বিতীয় বন্ধু :আমার মনে হয় তুই আসলে কানে কম শুনছিস না, শুনছিস বেশি। তা না হলে ছয়কে নয় শুনবি কেন! পাঁচ বা চারও তো শুনতে পারতি!