সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেটের ডাক এবং রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকাকে শিশু সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘পিআইবি—সেভ দ্য চিলড্রেন শিশুপাতা পুরস্কার’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক ও পিআইবি ক্রেস্ট তুলে দেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও সেভ দ্য চিলড্রেন-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান, দৈনিক যুগান্তরের চিফ সাব-এডিটর রফিকুল হক (দাদু ভাই) এবং লিয়ানা জে.গার্টস, চিফ অফ পার্টি, প্রতিভা, সেভ দ্য চিলড্রেন। পিআইবি মহাপরিচালক মো. শাহ আলমগীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।-প্রেস বিজ্ঞপ্তি
