ময়মনসিংহ জেলা সমিতি, ঢাকার লিয়াজোঁ কমিটির সভা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৬
গত বৃহস্পতিবার ঢাকার একটি রেস্তোরাঁয় ময়মনসিংহ জেলা সমিতি, ঢাকা এর লিয়াজোঁ কমিটির সভা কমিটির আহ্বায়ক মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ২৭ সদস্য বিশিষ্ট সংশোধিত কমিটি গঠন করা হয়। ঈদের পূর্বেই নব সংশোধিত ২৭ সদস্য বিশিষ্ট লিয়াজোঁ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। সভার বক্তব্য রাখেন-মাহফিজুর রহমান বাবুল, সৈয়দ ওয়াহিদ, শিল্পপতি সালাউদ্দিন হুমায়ূন, অধ্যাপক আকবর সিরাজী, সাইফুদ্দিন আহমেদ মনি, মোঃ হেলাল উদ্দিন, মাহবুব হাসান শিবলী, মোঃ জাহাঙ্গীর আলম মন্ডল, মোঃ মাহমুদুল হাসান মামুন, মোঃ আলিফ মোস্তফা ও জিয়াউল সুমন প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি