শোক সংবাদ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৬
শেখ বজলুর রহমান বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির প্রাক্তন প্রধান পরিদর্শক ও উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামের শেখ বজলুর রহমান (৮০) গত বৃহস্পতিবার জেলার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। মো. জসিম উদ্দীন নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার ৭৪ নং লালুরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন (৪৭) গত বৃহস্পতিবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। শচীন কুমার নাগ চলচ্চিত্র কাহিনীকার ও চিত্রনাট্যকার শচীন কুমার নাগ (৫৬) গত বৃহস্পতিবার রাজধানীর পূর্ব রামপুরার নিজ বাসভবনে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন। তিনি স্ত্রী ও ১ মেয়ে রেখে গেছেন। বাংলাদেশ চলচ্চিত্র লেখক সমিতি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মো. আবুল কাসেম নোয়াখালীর সেনবাগ পৌর শহরের ব্যবসায়ী ও দলিল লেখক মো. আবুল কাসেম প্রকাশ (কাসেম সেক্রেটারী) (৮৫) গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কাদরা গ্রামের বাড়ির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।