নেপোলির বিপক্ষের ম্যাচে রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে লাল কার্ড দেখেছিলেন এসি মিলানের স্ট্রাইকার মারিও বালোতল্লি¬। এর ফলে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ‘ব্যাড বয়’ খ্যাত এই তারকা।
নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন বালোতল্লি। সাথে সাথে তিনি অভিযোগ করেছেন যে, তাকে উত্তেজিত করা হয়েছিল। রবিবার নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে হারে তার দল মিলান।ইতালীর স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাত্কারে বালোতল্লি¬ বলেন, ‘আমি আমার সতীর্থ খেলোয়াড়দের কাছে ক্ষমা প্রার্থী; যারা প্রতিদিন আমাকে কঠোর অনুশীলন করিয়েছেন। রেফারির কাছেও আমি ক্ষমা চাই। আমাকে উত্তেজিত করার কারণে নিয়ম বহির্ভূতভাবে আমি প্রতিক্রিয়া জানিয়েছি।’ -বাসস
