গত বৃহস্পতিবার থেকে ৩ দিনব্যাপী শুরু হয়েছে দক্ষিণ-এশীয় জলবায়ু, কৃষি ও পানিবিষয়ক যুবক্যাম্প। নোয়াখালী বিআরডিবি প্রশিক্ষণ কেন্দ্রে অক্সফামের সহযোগিতায় হিউম্যানিটি ওয়াচ ও পার্টিসিপিটরী রিসার্চ এ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ)-এর আয়োজনে এ যুবক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার ৮০জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। এ উপলক্ষে প্রাণের নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদের সভাপতিত্বে এক সংবাদ সম্মেলন হিউম্যানিটি ওয়াচের নির্বাহী প্রধান হাসান মেহেদী বক্তব্য রাখেন। এ সময় অক্সফামের পলিসি এডভোকেসী দক্ষিণ এশিয়া প্রধান আন্নারোজ ও সমন্বয়ক জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, পৃথিবীর মোট জনসংখ্যার ৫ ভাগের একভাগ (১৪৫ কোটি) মানুষ দক্ষিণ এশিয়ায় বাস করে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ও ন্যায্য অধিকার আদায় এবং দক্ষিণ-এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) একটি চুক্তি স্বাক্ষর করলেও কোন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সার্কের ভূমিকাকে আরো গতিশীল করার জন্য এই যুব ক্যাম্পের মূল উদ্দেশ্য।
