বখাটেদের থেকে রক্ষা পেতে ঝাঁপিয়ে আহত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
কমলগঞ্জে চিহ্নিত কিছু বখাটের হাত থেকে রক্ষা পেতে চলন্ত সিএনজি থেকে ঝাঁপ দিয়ে এক মাদ্রাসা ছাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চৌমুহনায় এ ঘটনা ঘটে। কমলগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলা আলীনগর ইউনিয়নের মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করত কমলগঞ্জ পৌর এলাকার কামারগাঁও গ্রামের কতিপয় বখাটে। বৃহস্পতিবার মাদ্রাসা ছুটি হলে মেয়েটি কমলগঞ্জ পৌর চৌমুহনাস্থ যাত্রী ছাউনিতে অবস্থান নেয়। সেখানে মেয়েটিকে বিভিন্ন কথা বলে বখাটেরা উত্ত্যক্ত করতে থাকে। পরবর্তীতে মেয়েটি যাত্রী ছাউনি সংলগ্ন পশু অফিসের সামনে অবস্থান নেয়। সেখানেও বখাটেরা মেয়েটির পিছু নেয়। মেয়েটি একটি সিএনজিতে উঠলে বখাটেরা সিএনজিতে উঠে মেয়েটির সাথে ধস্তাধস্তি করতে থাকে। একপর্যায় মেয়েটি সিএনজি থেকে নামার চেষ্টা ঝাপদিয়ে গুরুতর আহত হয়। মেয়েটি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এ ঘটনায় মেয়ের মামা কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।